খেলা

লড়াই করেই হেরেছে বাংলাদেশ। হেরেছে মাত্র ১৭ রানে। অথচ এক সময় মনে হচ্ছিল বাংলাদেশ জিতলেও জিততে পারে। শ্রীলঙ্কার ১৯৮ রানের জবাবে বাংলাদেশ ১৮১ রানে থেমে গেছে। ১৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়েছে বাংলাদেশ। ২৭ রানে ২ উইকেট তুলে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে স্বাগতিক শিবির। আন্তর্জাতিক টোয়েন্টি২০র অভিষেকে শূন্যহাতে ক্রিজ ছেড়েছেন শামসুর রহমান। প্রথম বলেই অ্যাঞ্জেলো ম্যাথিউসের শিকার হয়েছেন। জহিরুল ইসলামকে...বিস্তারিত

নিজের জায়গায় সঠিক বিকল্প পেলে যথাশিগগির ওয়ানডে থেকে অবসর নিতে প্রস্তুত পাকিস্তানী অলরাউন্ডার শহিদ আফ্রিদি।
ডন নিউজের সঙ্গে একান্ত আলাপে আফ্রিদি বলেন, তরুণ মেধাবী অলরাউন্ডারের অভাব রয়েছে। যে মুহূর্তে এমন কাউকে পাওয়া যাবে যে তার পরিবর্তে দায়িত্ব নিতে সক্ষম ঠিক তখনই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি।
মেধাবী এ অলরাউন্ডার বলেন, 'আমার স্থানে বদলি হিসেবে কাউকে পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি বিদায় নেব। তবে এই...বিস্তারিত

আকরাম খান থেকে আজকের মুশফিকুর রহিমের দাবি পূরণ করেনি ভারত। এক যুগেরও বেশি সময় ধরে তাদের অপেক্ষা একটি পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজের জন্য। সেটা পূরণ হতে আরও কতদিন লাগে কে জানে। সে তুলনায় বাংলাদেশ নারী ক্রিকেটারদের সৌভাগ্যবানই বলতে হয়। ভারতের মাটিতে ভারতের বিপক্ষে টোয়েন্টি২০ এবং ওয়ানডে সিরিজ খেলার সুযোগ পাচ্ছে। বাংলাদেশ নারী ক্রিকেট দল ভারতে চলেও গেছে গতকাল রোববার।
২০১১ সালের নভেম্বরে ওয়ানডে দলের স্বীকৃতি...বিস্তারিত

মৌসুমের দ্বিতীয় সেরা সাফল্য পেয়েছেন সিদ্দিকুর রহমান। থাইল্যান্ডে আয়োজিত চিয়াংমাই ক্ল্যাসিকে যৌথভাবে পঞ্চম হয়েছেন দেশসেরা এই গলফার।
আলপাইন গলফ রিসোর্টে আয়োজিত ৭২ পারের এই প্রতিযোগিতায় প্রথম রাউন্ড থেকেই ভাল খেলছিলেন সিদ্দিকুর। দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে লিডারবোর্ডে সেরা দশে অবস্থান করে নেন। চতুর্থ রাউন্ডেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখেন ২৯ বছর বয়সী এই গলফার। রোববার ১৮ হোল খেলার পথে চারটি বার্ডির (চতুর্থ, সপ্তম, সতের ও আঠারতম...বিস্তারিত

মিয়ামি মাস্টার্স টেনিসের শিরোপা জিতে রেকর্ড বইয়ে নাম লেখালেন শীর্ষ বাছাই যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। শনিবার রাতে টুর্নামেন্টের ফাইনালে সেরেনা ৪-৬, ৬-৩ ও ৬-০ গেমে হারিয়েছেন দ্বিতীয় বাছাই রাশিয়ার মারিয়া শারাপোভাকে।
এর আগে পাঁচবার মিয়ামি মাষ্টার্সের শিরোপা জয়ের স্বাদ পান সেরেনা। তবে চারবার ফাইনালে উঠেও শিরোপার সাথে নিজের পরিচয় পর্বটা সাড়তে পারেননি শারাপোভা। চারবারই রানারআপ হয়ে শান্ত থাকতে হয় তাকে। ফলে শিরোপার বন্ধ্যাত্বটা ঘোচানোর লক্ষ্য...বিস্তারিত

দেশে ব্যস্ততা বাড়বে বয়সভিত্তিক ক্রিকেট দলগুলোর। এপ্রিলে একাধারে তিনটি বিদেশি দল থাকবে বাংলাদেশে। প্রতিবেশী ভারত থেকে আসবে দুটি প্রাদেশিক দল। পাশাপাশি শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সফর নিশ্চিত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)'র গেম ডেভেলপমেন্ট বিভাগ জানিয়েছে, ৫ এপ্রিল কেরালা অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দল ঢাকা পৌঁছেই চলে যাবে সিলেটে। বাংলাদেশ কম্বাইন্ড স্কুল দলের বিপক্ষে সিলেট এবং ঢাকায় দুটি তিনদিনের এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে সফরকারী কিশোররা। ৬ এপ্রিল...বিস্তারিত

সেনাবাহিনী ও পুলিশের ম্যাচ দিয়ে আজ সোমবার শুরু হবে ওয়ালটন স্বাধীনতা দিবস হকি। জাতীয় হকি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকাল তিনটায়। পাঁচ দলের টুর্নামেন্টের অন্য তিন দল বিমানবাহিনী, নৌবাহিনী ও জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গঠিত প্লেয়ার্স ফ্যাশন। রবিবার হকি ফেডারেশনের সভাকক্ষে সাধারণ সম্পাদক খাজা রহমত উল্লাহ জানান, সাড়ে ৪ লাখ টাকা বাজেটের টুর্নামেন্টের পুরো খরচই দিচ্ছে টাইটেল স্পন্সর ওয়ালটন। সিঙ্গেল লিগ পদ্ধতিতে পাঁচ দল মুখোমুখি...বিস্তারিত

খেলা - এর আরো খবর
    ছবি ঘর
    আজকের পাঠকসংখ্যা - ১১২৮৬২১
    ঢাকা
    তাপমাত্রা : ৩০° সেলসিয়াস
       
    সর্বাধিক পঠিত সর্বাধিক মতামত রাশি চক্র
    মুদ্রাবাজার
    মুদ্রাক্রয়বিক্রয়
    ইউএস ডলার৮১.১৫৮২.১৫
    পাউন্ড স্ট্যার্লি১২৭.৬৩১৩১.৬
    ইউরো১০১.০১১০৪.৭৭
    জাপানী ইয়েন১.০৩১.১
    সৌদি রিয়াল২১.৫৯২১.৩১
    কানাডিয়ান ডলার৮১.৮৫৮৩.৭
    অষ্ট্রেলিয়ান ডলার৮৪.৫৭৮৬.০১
    মালয়েশিয়ান রিঙ্গিত২৬.০৬২৬.৪৩
    সিঙ্গাপুর ডলার৬৪.৮৪৬৬.১৫
    ইন্ডিয়ান রুপি১.৪৩১.৪৮
    পুরোনো সংখ্যা
    শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন
    চারপাশ
    সম্পাদক: মোহাম্মদ রফিকুল আমীন। সম্পাদক কর্তৃক ১৪৬ মতিঝিল বাণিজ্যিক এলাকা (৪র্থ তলা), ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ডেসটিনি প্রিন্টিং প্রেস ১৩/২/এ কেএম দাস লেন, গোপীবাগ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। যোগাযোগ: আলীগড় হাউস, ১৪৬ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০। ফোন: ৭১৭৪৭০২, ৯৫৫৯৯৪৯, ৯৫৫৯০০৬, ৯৫৬৯৭৯৮, ফ্যাক্স: +৮৮-০২-৭১৬৮২৭৪, ৭১৭০২৮০, ওয়েবসাইট-www.dainikdestiny.com, e-mail: destinyout@yahoo.com, info@dainikdestiny.com