নগর-মহানগর

সভাপতি গ্রেপ্তারের পর হরতালের সস্নোগান দিয়ে দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল থেকে গাড়ি ভাংচুর করেছে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা, রাজধানীতে আগুন দেয়া হয়েছে আটটি গাড়িতে।
গতকাল রোববার বিকালে ঢাকার শ্যামলী থেকে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রশিবিরের সভাপতি দেলওয়ার হুসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এর প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রশিবির।
ওই ঘোষণার পরপরই সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে শিবিরের একদলকর্মী মিছিল বের করে গাড়ি ভাংচুর ও...বিস্তারিত

সুপ্রিমকোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া চার বিচারপতি শপথ নিয়েছেন। গতকাল রোববার সকাল প্রায় ১১টার দিকে সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন তাদের শপথ পড়ান। শপথকে কেন্দ্র করে সুপ্রিমকোর্ট অঙ্গণে অনেকটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কেননা সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নেতৃত্ত্বে থাকা বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীরা শপথ অনুষ্ঠান বর্জন করে প্রতিবাদ জানিয়ে বিক্ষভ সমাবেশ করেছেন। অবশ্য অ্যাটর্নি জেনারেলের অফিস ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতির নেতৃত্বে...বিস্তারিত

ঢাকার রাজনীতির নন্দিত নায়ক, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে ঘনিষ্ঠ ও স্নেহভাজন, জনতার মঞ্চের রুপকার, ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত সফল মেয়র ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হানিফ এর ৬৯তম জন্মবার্ষিকী আজ। গণতান্ত্রিক আন্দোলনের অগ্রনায়ক এই জনপ্রিয় রাজনীতিক ১৯৪৪ সালের এই দিনে পুরাতন ঢাকার সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতা আবদুল আজিজ, মাতা মুনি্ন বেগম এর...বিস্তারিত

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা শিক্ষার্থীদের সুস্থ্য-সবল যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে ওঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। খেলাধূলা সুস্থ্য বিনোদনের অন্যতম মাধ্যম।
মন্ত্রী গতকাল রোববার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম) মিলনায়তনে বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া সমিতি আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য মো:...বিস্তারিত

ক্ষুদ্র ও মাঝারি শিল্প দেশের শিল্পোন্নয়নের মূল চালিকা শক্তি। এজন্য সরকারী প্রণোদনার প্রয়োজন। বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে এসএমইর মাধ্যমে দেশীয় শিল্পের বিকাশ ঘটাতে হবে।
গতকাল রুপসী বাংলা হোটেলে শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে ব্যবসায়ী নেতাদের নিয়ে আসন্ন বাজেট উপলক্ষে 'আমদানী বিকল্প পণ্য উৎপাদনে শিল্প-বান্ধব শুল্ক ও ট্যারিফ কাঠামো প্রণয়নের সুপারিশ' শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...বিস্তারিত

লংমার্চ প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রীর পক্ষে বন ও পরিবেশ মন্ত্রী হাছান মাহমুদের অনুরোধ প্রত্যাখ্যান করেছে হেফাজতে ইসলাম।
গতকাল সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রীর পক্ষে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় যান মন্ত্রী হাছান মাহমুদ। সেখানে আল্লামা শাহ্ আহমদ শফীর সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন তিনি। এসময় তার সঙ্গে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর পক্ষে লংমার্চ প্রত্যাহারের অনুরোধ জানিয়ে হাছান মাহমুদ বলেন,দুষ্কৃতকারীরা লংমার্চে প্রবেশ করে বিশৃঙ্খলা...বিস্তারিত

দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল, স্বাস্থ্য প্রশাসন ও মেডিকেল কলেজগুলোতে কমর্রত প্রায় ১ হাজার ৫০০ চিকিৎসককে একযোগে পদোন্নতি দিয়েছে সরকার। রোববার রাতে স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের পদোন্নতির প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরী বাংলানিউজকে পদোন্নতির বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানায়, পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে সহযোগী অধ্যাপক, সিনিয়র কনসালট্যান্ট ও জুনিয়র কনসালট্যান্ট পর্যায়ের চিকিৎসক ও চিকিৎসা কর্মকর্তারা রয়েছেন। একযোগে এতো অধিক সংখ্যক পদোন্নতির ঘটনা দেশের স্বাস্থ্য বিভাগের ইতিহাসে...বিস্তারিত

প্রধানমন্ত্রী অন্তুর চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য অন্তুকে ঢাকার চক্ষু বিজ্ঞান ইন্সটিটউটে আনা হচ্ছে। প্রয়োজনে তার চোখের উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি (মিডিয়া) মাহবুবুল হক শাকিল এ তথ্য জানান।
বৃহস্পতিবার ১৮ দলীয় জোটের হরতালের দ্বিতীয় দিনে সকাল পৌনে আটটার দিকে নগরীর মোমিন রোডের হেম সেন লেইনের মুখে জামায়াত ইসলাম ও ছাত্র শিবিরের কর্মীরা ককটেল বিস্ফোরণ...বিস্তারিত

নগর-মহানগর - এর আরো খবর
    ছবি ঘর
    আজকের পাঠকসংখ্যা - ১১৬০২৫৬
    ঢাকা
    তাপমাত্রা : ৩০° সেলসিয়াস
       
    সর্বাধিক পঠিত সর্বাধিক মতামত রাশি চক্র
    মুদ্রাবাজার
    মুদ্রাক্রয়বিক্রয়
    ইউএস ডলার৮১.১৫৮২.১৫
    পাউন্ড স্ট্যার্লি১২৭.৬৩১৩১.৬
    ইউরো১০১.০১১০৪.৭৭
    জাপানী ইয়েন১.০৩১.১
    সৌদি রিয়াল২১.৫৯২১.৩১
    কানাডিয়ান ডলার৮১.৮৫৮৩.৭
    অষ্ট্রেলিয়ান ডলার৮৪.৫৭৮৬.০১
    মালয়েশিয়ান রিঙ্গিত২৬.০৬২৬.৪৩
    সিঙ্গাপুর ডলার৬৪.৮৪৬৬.১৫
    ইন্ডিয়ান রুপি১.৪৩১.৪৮
    পুরোনো সংখ্যা
    শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন
    চারপাশ
    সম্পাদক: মোহাম্মদ রফিকুল আমীন। সম্পাদক কর্তৃক ১৪৬ মতিঝিল বাণিজ্যিক এলাকা (৪র্থ তলা), ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ডেসটিনি প্রিন্টিং প্রেস ১৩/২/এ কেএম দাস লেন, গোপীবাগ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। যোগাযোগ: আলীগড় হাউস, ১৪৬ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০। ফোন: ৭১৭৪৭০২, ৯৫৫৯৯৪৯, ৯৫৫৯০০৬, ৯৫৬৯৭৯৮, ফ্যাক্স: +৮৮-০২-৭১৬৮২৭৪, ৭১৭০২৮০, ওয়েবসাইট-www.dainikdestiny.com, e-mail: destinyout@yahoo.com, info@dainikdestiny.com